
আবারো ইরান উত্তাল। চলছে সংঘর্ষ, হয়েছে আহত এবং নিহতও। আন্দোলনের মূল কারণ হলো ইরানে ব্যাপক মুদ্রাস্ফীতি ও দেশীয় মুদ্রা রিয়ালের দরপতন। নতুন গভর্নর নিয়োগ দেয়া হলেও আন্দোলন থামছে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি মনে করছেন এর পেছনে রয়েছে বিদেশি শক্তির হাত ও উসকানি। যে-ই পেছনে থাকুক না কেন, এখন এ পরিস্থিতি সামাল দিতে ইরানকে কৌশলী হতে হবে। শান্ত করতে হবে উত্তপ্ত পরিস্থিতি।