আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশী ক্রিকেটার মোঃ মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল ৯কোটি ২০ লাখ রূপির…
Blog
মুদ্রাস্ফীতি ও রিয়ালের দরপতনে উত্তপ্ত ইরান
আবারো ইরান উত্তাল। চলছে সংঘর্ষ, হয়েছে আহত এবং নিহতও। আন্দোলনের মূল কারণ হলো ইরানে ব্যাপক মুদ্রাস্ফীতি…
দাদিকে ঘিরে জাইমা রহমানের অনুভূতি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইহলোক ত্যাগ করেছেন গত মঙ্গলবার। এজন্য ৩দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সর্ব স্তরের মানুষের মধ্যে শোকের মাতম। প্রত্যেকে যার যার মতো শোক প্রকাশ করছে সোশ্যাল মিডিয়ায় এবং দেখা-সাক্ষাতে। তাঁর নাতনী জাইমা রহমানও আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় দাদি বেগম খালেদা জিয়াকে ঘিরে তাঁর আবেগ, অনুভূতি ও শোক প্রকাশ করেছেন ফেসবুকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা পোস্ট করে। দাদির সঙ্গে তোলা ছবিও আপলোড করেছেন।
তিনি দাদিকে স্মরণ করে হয়তো এটাই বোঝাতে চেয়েছেন যে, আপনার জন্য বুক ভাঙা গোপন ব্যথায় কেঁদেছে কোটি কোটি মানুষ। আপনাকে ঘিরে রয়েছে তাঁদের আবেগ আর ভালোবাসা। তাই দাদি যাতে মনে না করে কেউ তাকে ভালোবাসেনি। নজরুলের উক্তির মতো, ‘কেহ ভালোবাসিল না ভেবে যেন আজো/ মিছে ব্যথা পেয়ে যেয়ো না’।
নতুন পথচলা নিশ্চিতে আলোকবর্তিকা হবে খালেদা জিয়ার আদর্শ: তারেক রহমানকে নরেন্দ্র মোদি
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার…