রাজনীতির শিকার ক্রিকেটার মোস্তাফিজ

আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশী ক্রিকেটার মোঃ মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল ৯কোটি ২০ লাখ রূপির বিনিময়ে। মোস্তাফিজ বেশি দামে দলে জায়গা পেয়েছে এ নিয়ে আনন্দের কথা বাংলাদেশি ক্রিকেপ্রেমীরা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে। কিন্তু বর্তমান বাস্তবতায় এ আনন্দ নিরানন্দে রূপ লাভ করেছে। কেননা দেশে চলমান রাজনৈতিক ও সাম্প্রদায়িক সহিংসতায় ভারতের সাধারণ মানুষ থেকে উপরিমহলের নেতারা নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন।

নিরাপত্তাজনিক শঙ্কা থাকায় ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে জানিয়েছে, তারা যাতে মোস্তাফিজকে দল থেকে বাদ দেয়। কলকাতা নাইট রাইডার্স বোর্ডের কথা আমলে নিয়ে মোস্তাফিজকে এবারের মতো না খেলানোর কথা জানিয়ে দিয়েছে।

এটি ক্রিকেটপ্রেমীদের জন্য হতাশার সংবাদ। দুই দেশের রাজনৈতিক উত্তেজনা ক্রিকেটেও ছড়িয়ে পড়ল, যা শোভন নয়। রাজনীতির ঊর্ধ্বে ক্রিকেটের জায়গা হওয়া উচিত। সবই রাজনীতিকীকরণ হলে সৌন্দর্য বিঘ্নিত হয়। ক্রিকেটের সৌন্দর্য বৃদ্ধিতে ভারতীয় ক্রিকেট বোর্ড ও রাজনীতিকেরা পুনর্বিবেচনা করবেন ক্রিকেটপ্রেমীরা এ আশা রাখতেই পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *