
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইহলোক ত্যাগ করেছেন গত মঙ্গলবার। এজন্য ৩দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সর্ব স্তরের মানুষের মধ্যে শোকের মাতম। প্রত্যেকে যার যার মতো শোক প্রকাশ করছে সোশ্যাল মিডিয়ায় এবং দেখা-সাক্ষাতে। তাঁর নাতনী জাইমা রহমানও আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় দাদি বেগম খালেদা জিয়াকে ঘিরে তাঁর আবেগ, অনুভূতি ও শোক প্রকাশ করেছেন ফেসবুকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা পোস্ট করে। দাদির সঙ্গে তোলা ছবিও আপলোড করেছেন।
তিনি দাদিকে স্মরণ করে হয়তো এটাই বোঝাতে চেয়েছেন যে, আপনার জন্য বুক ভাঙা গোপন ব্যথায় কেঁদেছে কোটি কোটি মানুষ। আপনাকে ঘিরে রয়েছে তাঁদের আবেগ আর ভালোবাসা। তাই দাদি যাতে মনে না করে কেউ তাকে ভালোবাসেনি। নজরুলের উক্তির মতো, ‘কেহ ভালোবাসিল না ভেবে যেন আজো/ মিছে ব্যথা পেয়ে যেয়ো না’।